বেনজীর আহমেদ-newsedge4

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দুদকের দুর্নীতির মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সূত্র জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক সহযোগিতায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে তাকে আটক করা হয়।

তবে গ্রেপ্তারের পর তার প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে বিএনপি: প্রধানমন্ত্রী

উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এর আগে তার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

2 comments on “পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *